নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া, 4 February 2026, 40 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার (৪ ফেব্রুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ ও সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালিত হয়।
নির্বাচনে নাশকতা ঠেকাতে এবং যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নজরদারিসহ জননিরাপত্তা রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।