বিজয়নগরে স্কাফ সিরাপ সহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়া, 7 July 2026, 3 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২৮ বোতল স্কাফ সিরাপসহ মোঃ এমরান মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আটককৃত মাদক কারবারি জেলার বিজয়নগর থানার কাশিনগর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায় গত সোমবার (৬ জুলাই) বিকেল ০৪:৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার পুলিশের একটি চৌকস টিম উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে আটককৃত আসামির বসত ঘরে তল্লাশি চালিয়ে ২৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে এবং আসামীকে হাতেনাতে গ্রেফতার করে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীর বিরুদ্ধে এর আগেও একটি মামলার তথ্য রয়েছে বলে জানা গেছে। স্কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।