ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ১৬:৩০ ঘটিকায় সময় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
অপর আরেক অভিযানে (২৯ এপ্রিল) বিকাল ১৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীদেরকে তল্লাশী করে ৩৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ফয়সালের বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মাদক, ২টি ডাকাতির প্রস্তুতিসহ মোট ৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ মনির মিয়া
পিতা- ফোড়ন আলী, ধর্মঘর, মাধবপুর,হবিগঞ্জ।
মোঃ ফয়সাল, পিতা- মৃত আলী আজগর, ভৈরবপুর, কিশোরগঞ্জ। মোঃ নুরুল হুদা ওরফে পাবেল, পিতা- জাহিদুল ইসলাম, ঘোড়াকান, ভৈরব, কিশোরগঞ্জ।
মিডিয়া উইং জেলা পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয়েছে।