মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : বিজিবি এবং র্যাব এর যৌথ অভিযানে বিপুল পরিমানে ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক ৩:০০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর সিংগারবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-২০১৮/এমপি হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নলগড়িয়া নামক স্থানে বিজিবি এবং র্যাব এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি গর্ত করে পুতে রাখা ৫টি ড্রাম উদ্ধার করা হয়। উল্লেখিত ড্রামগুলো তল্লাশী করে ৬০ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়। এছাড়াও গাঁজার মালিক মোঃ আলী আকবর (৫০), পিতা-শাহাবুদ্দিন, নলগড়িয়া, সিংগারবিল, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়াকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত গাঁজার সর্বমোট সিজার মূল্য-২,১০,০০০ টাকা। আটককৃত আসামীকে গাঁজাসহ বিজয়নগর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত দিয়ে ভারত হতে যাতে অবৈধ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং ভবিষ্যতে অবৈধভাবে আনীত মাদকদ্রব্য আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান অব্যাহত থাকবে।