আফজালুর রহমান রিপন : তিনদিনব্যাপী হেয়ার মাস্টার ক্লাসের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর পাড়ে ফুড কার্নিভাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আয়োজনে উৎসবমুখর পরিবেশে ৪০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ মহোদয়ের সহধর্মিনী কামরুন নাহার পলি।
বিশেষ অতিথি ছিলেন, সংস্কৃতিকর্মী ও দি কান্ট্রি টুডে পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফজালুর রহমান রহমান।
প্রধান অতিথি কামরুন নাহার পলি তারঁ বক্তব্যে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতায় যথাসাধ্য সব ধরনের সহযোগিতা ও পাশে থাকার কারণে প্রত্যয় ব্যাক্ত করেন।
এ-সময় তিনি “বিউটি পার্লার এসোসিয়েশন” নামে একটি সংগঠন গঠনের প্রস্তাব দেন। প্রস্তাবিত কমিটিতে নারী উদ্যোক্তা রূপ মাধুরী বিউটি পার্লারের স্বত্ত্বাধিকারী লায়লা সুলতানাকে সভাপতি, এস. এন ম্যাকোভারের স্বত্বাধিকারী সুমা আক্তারকে সহ-সভাপতি, জেসমিন আক্তার কে সাধারণ সম্পাদক এবং দিল রানা পেইজের সাবরিনা তাবাসসুম বিন্দুকে সাংগঠনিক সম্পাদক প্রস্তাব করা হয়েছে।
এই হেয়ার মাস্টার ক্লাসের আয়োজন করেন রুপ মাধুরি বিউটি পার্লার এর স্বত্ত্বাধিকারী লায়লা সুলতানা ও এস এন ম্যাকোওভার এর স্বত্তাধিকারী সুমা আক্তার।
সহযোগিতায় ছিলেন জেসমিন আহমেদ ও নাজিফা। আন্তর্জাতিক ট্রেইনার তুষার বানসালে অংশগ্রহণকারীদের আধুনিক হেয়ার স্টাইলিংয়ের বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
সফল প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৪০ জন নারী উদ্যোক্তার মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের অর্জনের স্বীকৃতি।
অনুষ্ঠানটি হোস্ট করেন কারমা ইন্টারন্যাশনালের ফাউন্ডার অঞ্জনা রায়।
উপস্থাপনা করেন আব্দুল মতিন সিপন।
উক্ত আয়োজনের স্পনসর হিসেবে ছিল সুফল ফটোগ্রাফি, মেহেদি বাই মুন এবং কেক বাড়িয়া।
উল্লেখ্য, তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা হেয়ার স্টাইলিংয়ের আধুনিক দক্ষতা অর্জন করে ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করতে সক্ষম হবেন।