ব্রাহ্মণবাড়িয়ার সোহাগ ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া, 4 May 2026, 1 বার পড়া হয়েছে,
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাবেক ছাত্রদল নেতা মোঃ জুনায়েদ হোসেন সোহাগ।
রোববার (৩ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্যাডে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে মোঃ জুনায়েদ হোসেন সোহাগকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মোঃ জুনায়েদ হোসেন সোহাগ ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া শান্তিবাগে বাসিন্দা। তার পিতা মো. এনায়েত হোসেন।
ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকায় ছাত্রদলের হয়ে তিনি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা৷
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তার এ অর্জনে ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।