মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বৃহত্তর মধ্যপাড়া শান্তিবাগের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মধ্যপাড়া পোয়াপুকুর পাড় ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. এনায়েত হোসেন (শিশু মিয়া) এর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ মনির ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান সোহেলের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: জহিরুল হক খোকন।
দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আজিম, সহ-দফতর সম্পাদক মো: জসিম উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সহসভাপতি মো: নুর ইসলাম শিশির, জেলা যুবদলের সহসভাপতি মো:আশিকুল ইসলাম সুমন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো: শেখ সেকুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: মোস্তফা মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইয়াছিন বাবু, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মো. রমজান মিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মো. তৌফিক ইসলাম, ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো: ইউসুফ মিয়া, তাজুল ইসলাম, শান্তিবাগ পঞ্চায়েত কমিটির নেতা মো: মিজান মিয়া, মো:মনির হোসেন ও সাবেক ছাত্রনেতা মো: জুনায়েত হোসেন (সোহাগ)।
দোয়া পরিচালনা করেন শান্তিবাগ জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা আবুল খায়ের।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি জহিরুল হক খোকন বলেন, দীর্ঘ জেল-জুলুম সহ্য করেও আজ দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এখন সবাই স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতে ভোটাধিকার হরণ করা হয়েছে। অনেক সময় ভোটকেন্দ্রে গিয়ে মানুষ দেখেছে তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এমনকি মৃত ব্যক্তি বা প্রবাসে থাকা মানুষের নামেও ভোট দেওয়া হয়েছে। এখন আর সেই পরিস্থিতি নেই। জনগণ নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট দিতে পারবে।