মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ ও বিজিবি’র যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আনুমানিক ৪২ লক্ষ টাকার ভারতীয় মশলা জিরা, চাউল ও ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ২৫ বিজিবি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর একটি যৌথ আভিযানিক দল গত ৪ ফেব্রুয়ারি আনুমানিক বিকাল ১৭.০০
ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক মোড় অভিযান পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে আমদানিকৃত ১,৫০০ কেজি জিরা যার আনুমানিক মূল্য ২৭,০০,০০০ টাকা। ৫৫০ কেজি চাউল যার আনুমানিক মূল্য ২৭,৫০০ টাকা এবং চোরাচালানে ব্যবহৃত ১টি পিকআপ যার আনুমানিক মূল্য ১৫,০০,০০০ টাকা। সর্বমোট ৪২,২৭,৫০০ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব- ৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত সমূহ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।