ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক

ব্রাহ্মণবাড়িয়া, 6 March 2026, 110 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করেছে।
 গতরাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিম্নেবর্ণিত বিভিন্ন বিওপির টহলদল কর্তৃক চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক করা হয়।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় সিগারেট- ৬০০ প্যাকেট, চকলেট- ৮,৫৬৬ পিস, সানগ্লাস- ৩৭৯ পিস এবং কসমেটিক্স-২৬,৩৫৮ পিস আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-২৮,৭১,৫৪০ আটাশ লক্ষ টাকা।
আটককৃত চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপর এক অভিযানে আলীনগর বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০১৬/এমপি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদি এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় গাঁজা-২৪ কেজি এবং ইস্কফ-১৯ বোতল জব্দ করে। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।