নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শিল্পী কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তৌছিরের আয়োজনে ও সাধারণ সম্পাদক আদিত্ব্য কামাল এর তত্বাবধানে শহরের কালাইশ্রী পাড়াস্থ কুটুমঘর রেস্তোরায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম সিরাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ-সভাপতি- নজির আহমেদ, জনতার খবর এর নির্বাহী সম্পাদক এইচ, এম জাকারিয়া জাকির, সাবেক পৌর কাউন্সিলর মোস্তাক আহমেদ খোকন, হলিল্যাব হাসপাতালের পরিচালক (অর্থ) আবদুল্লাহ আল-মামুন, পরিচালক মমিন মোল্লা, পরিচালক দেলোয়ার হুসেন, সহকারী আইনজীবী কেফায়েতুল্লাহ্, প্রথম শ্রেণির ঠিকাদার আব্দুস সাত্তার, ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল রানা, জেলা যুবদলের সহ-সভাপতি- মানিক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নুরু শিকদার, হান্নান আহমেদ, কাউছার সরকার, আমির হোসেন, বরকত উল্লাহ্, জনী, সুমন, বাছির মিয়া, বশির মিয়া, আলমগির মিয়া, এরশাদ মিয়া, গোলাপ মিয়া, সামসুল আলম, মনির মিয়া।
মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মহাফেজ মুবারক উল্লাহ্, পেশ ইমাম সরকার পাড়া জামে মসজিদ।