অধ্যাপক শেখ কামাল উদ্দিন : পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম দক্ষিণপাড়ার মো: মাহবুব আলমের সহধর্মিণী পলি আক্তার (২৪) নামে এক গৃহবধূর।
তবে পলির পরিবারের অভিযোগ, তাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত ৮টার দিকে স্বামীর বাড়ীতে ঘটনাটি ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে অভিমান করে পলি আক্তার বিষপান করেন। পরে পরিবারের লোকজন রাত ৯টা ৩৫ মিনিটের দিকে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কুমিল্লা যাওয়ার পথেই পলি আক্তারের মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ময়নাতদন্ত না করিয়ে অ্যাম্বুলেন্সে করে মরদেহ বাড়িতে নিয়ে আসেন। পলির স্বামীর পরিবারের দাবি, পারিবারিক কলহের কারণে তিনি বিষ (কেরির বড়ি) পান করে আত্মহত্যা করেছেন।
তবে পলির বাবার পরিবারের দাবি, তাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে।
সংবাদ পেয়ে কসবা থানার এসআই হারুনুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।