ট্রাকে গাঁজা বহন, গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 11 October 2026, 6 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২০ (বিশ) কেজি গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ ।
তিন মাদক কারবারি হলেন, মোঃ আব্দুল হক পিতা- আহমদ গফুর, গ্রাম- দক্ষিন ছয়শ্রী থানা-চুনারুঘাট,জেলা-হবিগঞ্জ,মোঃ রুবেল মিয়া, পিতা-আকমির মিয়া,গ্রাম- গৌরাঙ্গীর চর, থানা ও জেলা হবিগঞ্জ ও মোঃ আকরাম মিয়া,পিতা- মোসলেম মিয়া,গ্রাম- মগবাজার চেয়ারম্যান গলি (ভাসমান) থানা- রমনা,জেলা-ঢাকা। পুলিশের দেওয়া তথ্য মতে, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ১২ঃ৪০ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক গাড়ি আটক করে পরে ট্রাকটিতে তল্লাশী চালিয়ে উপরে উল্লেখিত মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করে। পুলিশ আরও জানায় মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতারের ঘটনায় এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্হা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।