শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকার যোগে মাদক বহন করা কালীন সময় বিদেশী মদসহ মোঃ সায়েদ আলী নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সায়েদ আলী সিলেট জেলার গোয়াইনঘাট থানার ইসলামপুর গ্রামের রওশন আলীর ছেলে। মঙ্গলবার (২৩ জুন) মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম এক অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি প্রাইভেটকার আটক করে এবং তাতে তল্লাশী চালিয়ে ১২ (বারো) বোতল SEAGRAM’S BLENDERS PRIDE, WHISKY ব্র্যান্ডের বিদেশী মদ উদ্ধার করে এবং পাশাপাশি উপরে উল্লেখিত মাদক কারবারীকে গ্রেফতার করে ও উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল আলম জানান। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এ সংক্রান্ত বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।