সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রেরণা যুব মহিলা ফাউন্ডেশনের খাবার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া, 16 June 2026, 47 বার পড়া হয়েছে,

কোহিনূর আক্তার প্রিয়াসুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে ‘প্রেরণা যুব মহিলা ফাউন্ডেশন’। সংগঠনটির উদ্যোগে ‘স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া পাঠশালা’র প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

​সোমবার (১৫ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরতলির ১নং পুলিশ ফাঁড়ির পুরাতন জেলখানা প্রাঙ্গণে এই খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

​খাবার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির বর্তমান সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক ভিপি জহিরুল হক খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন: মো. ​নাসির ইনচার্জ, ১নং পুলিশ ফাঁড়ি। কোহিনূর আক্তার প্রিয়া: কর্ণধার, স্বপ্নের ব্রাহ্মণবাড়িয়া।নাঈমা আহমেদ উর্মী: সভাপতি, প্রেরণা যুব মহিলা ফাউন্ডেশন।

​মানবিক এই আয়োজনটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন জেসমিন আক্তার, লিজা আক্তার, মণিষা আক্তার, লাভলী আক্তার, সাবিনা আক্তার, পারুল আক্তার, নূপুর আক্তার এবং রোজিনা আক্তার।

​আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মাঝে একটু আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই প্রয়াস। আগামীতেও সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।