কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরে প্রাইভেট কারের মালিক কে? জানেন না কর্তৃপক্ষ

ব্রাহ্মণবাড়িয়া, 5 August 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : কভারে আবৃত একটি প্রাইভেট কার। বেশ কিছুদিন যাবত দেখা যাচ্ছে। কে বা কারা এর মালিক? জানেন না কসবা সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২০ দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটি প্রাইভেট কার। । একই স্থানে এতদিন যাবত পড়ে থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ হতবাক! কৌতুহলী কর্মকর্তা-কর্মচারী, রোগীদের জিজ্ঞাসা, কে এই গাড়ীর মালিক! দীর্ঘদিন ধরে গাড়িটি একই স্থানে পড়ে থাকলেও মালিকানা দাবী করেননি কেউ।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে গাড়িটি হাসপাতাল প্রাঙ্গণে কাপড়ে আবৃত গাড়ীটি এখানে দেখা যায়। অদ্যাবদি কেহই এটি নিতে আসেননি।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূঁইয়া জানান, বিষয়টি আমি ৪ আগস্ট মঙ্গলবার স্টাফদের মাধ্যমে জানতে পেরে কসবা থানাকে অবহিত করেছি।

এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ বলেন, হাসপাতাল থেকে আমাকে মোবাইলের মাধ্যমে জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

হাসপাতালে আসা জনসাধারণের মাঝে এ বিষয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তারা দ্রুত গাড়ির মালিক শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।