সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব

ব্রাহ্মণবাড়িয়া, 15 April 2026, 2 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : মঙ্গলবার (১৪ এপ্রিল) থেকে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপি বৈশাখী উৎসব। সকাল ১০টায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সাহিত্য একাডেমির উদ্যোগে ৪০ বছরের ধারাবাহিকতায় আয়োজিত বৈশাখী উৎসবের এ আয়োজন সবার মাঝে সাড়া ফেলেছে।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট সফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, যুগ্ম সম্পাদক আলী আজম, মাইনুল হোসেন চপল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এসএম শাহীন।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আবু সাঈদ। সভাপতিত্ব করেন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার শাহ্ মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, সদর উপজেলা বিএনপির সভাপতি এড. মো. তরিকুল ইসলাম খান রোমা, পৌর বিএনপির সভাপতি নজীর উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মো. খান বিটু।
স্বাগত বক্তব্য দেন, বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এস এম শাহীন। শুভেচ্ছা বক্তব্য দেন, জাতীয়বাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক কবি এনামুল হক জুয়েল।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সূর্যমুখী কিন্ডারগার্টেন এন্ড গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া এর শিক্ষার্থীরা
সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপি বৈশাখী উৎসবে সহযোগিতা করছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস)। উৎসবে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক আয়োজন।।বসেছে মেলা। ২০ এপ্রিল নাগাদ ঐ উৎসব চলবে।