শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি পুরাতন নাম্বারবিহীন সিএনজিসহ মোঃ মামুন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মোঃ মামুন জেলার কসবা উপজেলার রানীয়ারা বিষ্ণুপুরের মৃত জলিল মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, কসবা থানা পুলিশের একটি আভিযানিক দল বুধবার (২২ জুলাই) সকাল ১১ঃ১০ মিনিটের দিকে কসবা থানার কুটি ইউনিয়নের কুটি দক্ষিন বাজার রহমত আরা সুপার মার্কেট এর তারিন কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি পূরাতন নাম্বারবিহীন সিএনজি আটক করে এবং তাতে অভিযান চালিয়ে ২০ ( বিশ ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করে। কসবা থানার অফিসার (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান,এ সংক্রান্তে কসবা থানায় মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।