ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় অবৈধ  চোরাচালানী মালামাল আটক

ব্রাহ্মণবাড়িয়া, 17 March 2026, 23 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল আটক করেন।
সোমবার (১৬ মার্চ) আনুমানিক ৩:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ১টি কাভার্ড ভ্যান সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় সন্দেহ হলে ইসলামপুর কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং তল্লাশী করা হয়।
পরবর্তীতে সন্দেহজনক কাভার্ড ভ্যানটি তল্লাশী করে বস্তার ভিতরে কার্টুনে লুকায়িত অবস্থায় জিরা-১২৬০ কেজি, পোস্তদানা- ১১৯ কেজি, মেহেদী-২৯১০ পিস এবং স্ক্রিন ব্রাইট ক্রীম-৮৬৪ পিস আটক  করা হয়।
আটককৃত ভারতীয় চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য- ৩৩,৭৩,১০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও আজমপুর বিওপির অপর একটি টহলদল সোমবার (১৬ মার্চ) আনুমানিক ৯:৫০ ঘটিকায় দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০১৯/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গাঁজা-১২ কেজি আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় গাঁজা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে অবগত করে পরবর্তীতে ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।