ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক 

ব্রাহ্মণবাড়িয়া, 25 January 2026, 95 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে।
গত ২৪ জানুয়ারি আনুমানিক ১৯:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৪/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশেমপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ-১৬৬ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের সর্বমোট সিজার মূল্য- ২,৪৯,০০০ টাকা।
এছাড়াও, রবিবার (২৫ জানুয়ারি) আনুমানিক ১২:১৫ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০১৯/৭-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ-৯৮ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ইস্কফ এর সর্বমোট সিজার মূল্য- ৩৯,২০০ টাকা।
উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ২,৮৮,২০০ টাকা মূল্যের ভারতীয় মদ এবং ইস্কফ আটক করা হয়েছে।
উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।