শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৭১৫ (সাতশত পনের) পিস ইয়াবা ট্যাবলেটসহ আকলিমা আক্তার নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার (৫মে) বিকাল ০৪ঃ০৫ মিনিটে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে এই নারী মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে ৭১৫ (সাতশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। আটককৃত মাদক কারবারি আকলিমা, জেলার সদর থানার সুলতানপুর গ্রামের শাহ জাহান মিয়ার মেয়ে ও আনোয়ার হোসেনের স্ত্রী। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকলিমা আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারির বিরুদ্ধে এ-সংক্রান্ত বিষয়ে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।