আখাউড়ায় ৪ কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 8 March 2026, 95 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে ৪ (চার) কেজি গাঁজাসহ দুই মহিলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। শনিবার ( ৭ এপ্রিল ) সন্ধ্যা ০৬ঃ৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুই মাদক কারবারি হলেন, পারকিজ বেগম (৪৭) স্বামী ইউসুফ মিয়া ও বিলকিছ বেগম (৪৫) স্বামী মোঃ সেকান্দার উভয় পিতা- হেফজু মিয়া, গ্রাম- বনগজ ((গাঙ্গের পাড়) ইউনিয়ন — ধরখার, থানা – আখাউড়া,জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পুলিশের প্রেস রিলিজ থেকে জানা যায়, আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম এস.আই (নিরস্ত্র) মোঃ মকবুল হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনোয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে আখাউড়া থানার পৌরসভার ৫নং ওয়ার্ডের আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের গেইটের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী অভিযান পরিচালনা করে এবং সন্দেহভাজন আটককৃত উল্লেখিত দুই মাদক কারবারিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ৪ (চার) কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত আইনে থানার মামলা রুজু করে আইনগত ব্যাবস্থা হাতে নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবেন।