কসবায় ডাকাতির প্রস্তুতিরকালে অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 15 September 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। ডাকাত সদস্যরা হলেন, বিল্লাল হোসেন, পিতা- আবুল কাশেম, গ্রাম-মনকশাইর, মোঃ জুনায়েদ মিয়া,পিতা -জয়নাল মিয়া, গ্রাম-চকচন্দ্রপুর, রাজু, পিতা- জাহাঙ্গীর মিয়া,গ্রাম- তালতলা,মোঃ রুমান ভূইয়া, পিতা- মোহাম্মদ ভূইয়া,গ্রাম- সৈয়দাবাদ, মনির প্রঃ কসাই মনির,পিতা- জালাল মিয়া,গ্রাম- সৈয়দাবাদ ও সুজন মিয়া,পিতা- আব্দুল হাকিম গ্রাম-মনকশাইর সর্ব থানা- কসবা জেলা- ব্রাহ্মণবাড়িয়া। পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,কসবা থানার তালতলা চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রিজের ওপর একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদটি পাওয়ার সাথে সাথেই প্রাপ্ত সংবাদের উপর ভিত্তি করে রাত ০১ঃ৩০ মিনিটের দিকে কসবা থানা পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা বুদ্ধিমত্তা ও সাহসীকতার সাথে উপরে উল্লেখিত ৬ ডাকাত সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যাবহার করতে তাদের সঙ্গে আনা ৫টি রামদা, ও ৩টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এইসব অস্ত্র উদ্ধার করার পর সেগুলো বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিচারিক কার্যক্রমের জন্য তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। যে কোন অপরাধকর্ম ও অপরাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।