আখাউড়ায় ১৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 11 August 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকায় গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সাসহ সুজন মিয়া (২৩) ও কাজী রাব্বি (২৩) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি সুজন মিয়া নরসিংদী জেলার শিবপুর থানার কারারচর গ্রামের মৃত সোহেল মিয়ার ছেলে ( বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মাঝিয়ারা গ্রামে বসবাস করেন )। অপর আসামী কাজী রাব্বি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দড়িকান্দি গ্রামের কাজী ইদ্রিস মিয়ার ছেলে ( তিনিও বর্তমানে জেলার নবীনগর থানার মাঝিয়ারা গ্রামে বসবাস করেন। পুলিশের দেওয়া তথ্য মতে, রবিবার ( ৯আগস্ট ) বিকাল ০৬ঃ৩০ মিনিটের দিকে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ মধ্যপাড়া এলাকায় সন্দেহভাজন একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা আটক করে এবং পরবর্তীতে তাতে তল্লাশী চালিয়ে উপরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে ও উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকসহ দুই আসামী গ্রেফতারে এ-সংক্রান্ত বিষয়ে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে অদ্যই তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।