শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ সাঈম মিয়া প্রকাশে সায়েম মিয়া,সাজমনি আক্তার ও রুমা আক্তার নামে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সাঈম মিয়া প্রকাশে সায়েম মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নিয়মতপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে। সাজমনি আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শাহপুর গ্রামের (বর্তমান আখাউড়া থানার টানপাড়ার)
মৃত ইরন মিয়ার মেয়ে ও মোঃ তুহিনের স্ত্রী এবং অন্য মাদক কারবারী রুমা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার টানপাড়ার আলাল ভূইয়ার মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী। পুলিশ ও মিডিয়া উইংসের দেওয়া তথ্য মতে, শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ০৭ঃ৪০ মিনিটের দিকে
আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার আখাউড়া পৌরসভাস্থ সড়ক বাজার টু আখাউড়া বাইপাস গামী পাকা রাস্তার উপর এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় এই তিন মাদক কারবারীর হেফাজত থেকে উপরে উল্লেখিত ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্য মতে,এ-সংক্রান্তে তাদের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবতীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।