মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকারসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে (১২ জানুয়ারি) ১০:১৫ ঘটিকায় থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মিজানুর রহমান (৩৩) পিতা-নিয়ামত আলী, মোঃ আরজু আলম (৩৪) পিতা-মৃত মনির উদ্দিন। উভয় আলীপুর, জামালগঞ্জ, সুনামগঞ্জ।
এ-সংক্রান্ত আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।