কসবা রওজাতুল কুরআন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া, 25 December 2025, 201 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের আড়াইবাড়ি কদমতলা অবস্থিত রওজাতুল কুরআন মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মোহাম্মদ আল-আমিন এর সঞ্চালনায় আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকিম ও সৈয়দ মোহাম্মদ আব্দুর রহিম।
এই মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসায় নূরানী, নাজেরা, হিফয শাখার পাশাপাশি প্লে- নার্সারী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। সকলের কল্যাণ কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন, অনুষ্ঠানের সভাপতি ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক।