শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ২০ বোতল স্কফ সিরাপসহ আবুল কালাম (৫৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারিকে আবুল কালাম জেলার সরাইল থানার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর (মুড়া হাটির) মৃত আবু তাহেরের ছেলে। পুলিশের দেয়া তথ্য মতে,মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার সেজামুড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় রহিমের বসতবাড়ির পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার ওপর থেকে উক্ত আবুল কালামকে আটক করে এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২০ বোতল স্কফ উদ্ধার করা করে ও উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করে।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদক কারবারিকে গ্রেফতারের পর এ সংক্রান্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার মাদক মামলা রুজু করাসহ যাবতীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।