ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মহান জাতীয় দিবস উপলক্ষে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 25 March 2026, 65 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : শিল্পকলা একাডেমী মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আলম, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের জাবেদ রহিম বিজন, সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি, শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত দাস বরণ গুপ্ত। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি আল-আমিন শাহীন এর সঞ্চালনায় তিনটি বিষয়ে প্রতিযোগিতার বিচারক মন্ডলীদের মধ্যে এটিএন নিউজ এর পূর্বাঞ্চল প্রতিনিধি সংগীত প্রশিক্ষক পীযুষ কান্তি আচার্য, শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক বিশিষ্ট চিত্রশিল্পী ফজলুর রহমান মুকুল, অংকুর শিশু কিশোর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আনিসুল হক রিপন, বিশিষ্ট সংগীত শিল্পী সেলিম রেজা হেলালী, সাগর মিউজিক প্লাসের কর্ণধার সংগীতশিল্পী ফরিদ আহমেদ সাগর, আবৃত্তি প্রশিক্ষক নুসরাত জাহান বুশরা , সংস্কৃতি কর্মী ও দি কান্ট্রি টুডে এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক আফজালুর রহমান রিপন, অভিভাবক,অংশগ্রহণকারী প্রতিযোগী সহ সুধী জন উপস্থিত ছিলেন