অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত আকসিনা কুল্লাবাড়ী আলিম মাদরাসাটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা লাভ করে। ২০০০ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় এ বছর ২৫ বছর পূর্ণ হয়। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে রজতজয়ন্তী পালনের সিদ্ধান্ত হয়। মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রিন্সিপাল মাওলানা মো: নূরুল আমিন যুক্তিবাদীর সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে ২৩ মার্চ ২০২৬, সোমবার সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সুনামধন্য প্রিন্সিপাল মুফতি মো: আমিনুল ইসলাম প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বিশিষ্ট সাংবাদিক ও লেখক, অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন, মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ মোসলেহ উদ্দিন সাঈদী, পীরজাদা মাওলানা শাহ আরেফ মাহমুদ, অধ্যাপক মাওলানা মো: রুহুল আমিন মোল্লা, মাওলানা হাফেজ নূরুল আমিন, খন্দকার মো: জাহাঙ্গীর আলম, এডভোকেট ইয়াকুব আলী আনসারী, কাজী মো: গোলাম জিলানী, মাওলানা নূরুল কবির খান সৈয়দাবাদী, খন্দকার আবুল ফায়েজ, উপাধ্যক্ষ মাওলানা আবু আবদুল্লাহ, সহ-সুপার মাওলানা মো: ইসমাইল, ডা: শামীম মিয়া, আল আরাফাহ ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার সাইফুল আমিন মোল্লা, রজতজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি গোলাম জিলানী প্রমুখ।
প্রধান অতিথি প্রিন্সিপাল মো: আমিনুল ইসলাম বলেন, এ মাদ্রাসার শিক্ষার্থীরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় ও দেশসেরা মাদ্রাসায় অধ্যয়ন করে সুউচ্চ পদে চাকুরী লাভ করে দেশ গড়ার কারিগর হিসেবে অবদান রাখছেন।
বক্তারা এ মাদ্রাসার উত্তরোত্তর কল্যাণ কামনা করে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের আবেগাপ্লুত স্মৃতিচারণে উপস্থিত ব্যক্তিবর্গ ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সুধিজন উপস্থিত ছিলেন। অবশেষে দাতা-প্রতিষ্ঠাতা, দেশ-জাতি ও বিশ্ব মুসলমানদের কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করা হয়।