ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭৫টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া, 25 February 2026, 61 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৭৫টি গুলিসহ ১টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে বুধবার (২৫ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের শিমরাইলকান্দি (পূর্বপাড়া) মহল্লার শেখহাসিনা ব্রীজের আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে দলটি আনুমানিক রাত ১.১৫ ঘটিকার সময় ব্রীজের পূর্ব পাশে ব্রীজের নিচ থেকে ১টি এয়ারগান ও কালো রংয়ের পলিথিনের ভিতর রক্ষিত ৩৭৫টি এয়ারগানের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলোর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।