শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় থানা পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মাদকসহ মোঃ মিজানুর রহমান প্রকাশ মিজান (৩২) ও মোছাঃ রাহেলা বেগম (২৭) উভয় কসবা পৌরসভা ৭নং ওয়ার্ড কল্যান সাগর এর পূর্ব পাশে, থানা- কসবা, জেলা –ব্রাহ্মণবাড়িয়া নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (১১মার্চ) সকাল ০৯ঃ১৫ মিনিটের দিকে থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) আব্দুল রহিম, এসআই (নিঃ) হারুনুর রশিদ, এসআই (নিঃ)মোহাম্মদ ফারুক হোসেন এএসআই (নিঃ) উজ্জল আকন্দ,এএসআই (নিঃ) হেলাল উদ্দিন তাদের সঙ্গীয় ফোর্স সহ কসবা থানার পৌরসভার ৭নং ওয়ার্ড কল্যান সাগর এর উত্তর পাড়ে গ্রেফতারকৃত আসামী,মোঃ মিজান মিয়ার দোকানের ভিতর থেকে ২০ (বিশ) টি ভারতীয় ESKUF, ২০ (বিশ) টি ভারতীয় বিয়ার উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুঃ ৬০,০০০/- টাকা। ২০(বিশ) টি ভারতীয় ESKUF, যাহার প্রতিটির মূল্য আনুমানিক (২০০০X২০)=৪০,০০০/- ২০ (বিশ) টি ভারতীয় BROCODE BIANCO যাহার প্রতিটি মূল্য আনুমানিক (১০০০X২০)=২০,০০০ টাকা। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে বিচার নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।