ব্রাহ্মণবাড়িয়ায় ৩০ কেজি গাঁজা ও সিএনজিসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 27 December 2025, 127 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৩০ ( ত্রিশ ) কেজি গাঁজা ও একটি সিএনজিসহ মোঃ রাকিব (১৯) ও মোঃ লোকমান ভূইয়া (৪৮) নামের দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, শনিবার ( ২৭ ডিসেম্বর ) ১২:৫০ মিনিটের দিকে সদর থানার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে সিএনজি ও মাদকসহ তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত রাকিব জেলার বিজয়নর থানার কাশিনগর গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে ও মোঃ লোকমান ভূইয়া জেলার আখাউড়া থানার রাধানগর গ্রামের মৃত সোলাইমান ভূইয়ার ছেলে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা ও সিএনজিসহ তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সামর্থ হয়েছি। আটককৃতদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।