শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত ২৪ ঘন্টায় থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচলনা করে ২০০০ ( দুই হাজার) পিস ইয়াবাসহ সফিকুল আলম প্রঃ ভাসানী (৫৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর, মধ্যপাড়া কুশার বাড়ীর মৃত আব্দুল হামিদের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ০৭ঃ৩০ মিনিটের দিকে
আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম আখাউড়া থানার আখাউড়া পৌরসভার খড়মপুরেরন পার্শ্ববর্তী কোড্ডা রেল ক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারীজ পুকুরের সামনে আখাউড়া টু ব্রাহ্মনবাড়িয়া গামী পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারিকে উপরে উল্লেখিত মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে এবং আটককৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিকে আটকের পর তার বিরুদ্ধে এ -সংক্রান্তে আখাউড়া থানার আখাউড়া পৌরসভার খড়মপুরেরন পার্শ্ববর্তী কোড্ডা রেল ক্রসিং এর পূর্ব পাশে খাদেম ফিসারীজ পুকুরের সামনে আখাউড়া টু ব্রাহ্মনবাড়িয়া গামী পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারিকে উপরে উল্লেখিত মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে এবং আটককৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিকে আটকের পর তার বিরুদ্ধে এ -সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷ মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।