নরসিংদির বিএডিসির সার ডাকাতির ঘটনায় অভিযুক্ত ১ জন ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 15 April 2026, 1 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে নরসিংদির রায়পুরায় বিএডিসির সার ডাকাতির ঘটনায় অভিযুক্ত ১ জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বুধবার (১৫ এপ্রিল) আনুমানিক রাত ১২.২০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের কাঊতলী এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদি জেলার রায়পুরা থানার মামলা নং- ২০, পেনাল কোড ১৮৬০; এর মূলে নরসিংদি রায়পুরায় বিএডিসির সার ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – বোরহান উদ্দিন (৫৮), পিতা মৃত- জিল্লুর রহমান, নোয়াগাঁও, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।