অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে চালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া, 14 June 2026, 1 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কাউছার মিয়া-(২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কাউছার মিয়া নুরপুর গ্রামের টেন্ডারপাড়ার মিনার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাউছার মিয়া পেশায় অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শনিবার দুপুরেও নিজ বাড়িতেই অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশার ব্যাটারি চার্জ দেয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।