আখাউড়ায় ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 23 August 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা এলাকায় গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে মোঃ দ্বীন ইসলাম (৩৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি মোঃ দ্বীন ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিনগর (আটপাইড়া পুকুরপাড়ের) মৃত আবু তাহেরের ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, রবিবার (২৩ আগস্ট) সকাল ০৮ঃ৩০ মিনিটের দিকে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম আখাউড়া থানার আখাউড়া উত্তর ইউনিয়নের আজমপুরের আক্তার মিয়ার সিএনজি বডি মিস্ত্রী দোকানের সামনে সিঙ্গারবিল টু আখাউড়াগামী পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে উপরে উল্লেখিত গাঁজা সহ মাদক কারবারি মোঃ দ্বীন ইসলামকে গ্রেফতার করে এবং আটককৃত মাদক জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু করাসহ যাবতীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।