শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ১০ (দশ) কেজি গাঁজা ও ৩৯০ (তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট,মোটরসাইকেল ও সিএনজিসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) বিকালের দিকে অভিযান দুটি পরিচালনা করে মাদকসহ আসামীদের গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীরা হলেন, আজাহান মিয়া প্রকাশ হান মিয়া,পিতা- মৃত বজলু মিয়া,গ্রাম – বেতবাড়িয়া,থানা ও জেলা ব্রাহ্মণবাড়িয়া সদর, ও মোরছালিন মিয়া, পিতা- রফিকুল ইসলাম, গ্রাম-শুরিয়াব জাঙ্গীর, থানা- রুপগঞ্জ,জেলা- নারায়ণগঞ্জ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ০৪ঃ০৫ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি আটক করে পরে সিএনজিটিতে তল্লাশী চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজাসহ এক আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে একই এলাকায় সন্দেহভাজন একটি Suzuki Gixxer মোটরসাইকেল আটক করে মোটরসাইকেল আরোহীকে তল্লাশী করে তার কাছ থেকে ৩৯০ (তিনশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আজাহান মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে চারটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। আসামীদের গ্রেফতারের ঘটনায় তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত আইনে মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।