সরাইলে ১০০ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 22 January 2026, 112 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ১০০ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজার এর একটি যৌথ আভিযানিক দল গত ২১ জানুয়ারি আনুমানিক রাত ২২. ৪৫ ঘটিকার সময় গোপন সূত্রের ভিত্তিতে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর জিলানি ফিলিং স্টেশনের সামনে সিলেট-ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করে একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ট্রাকের পিছনের বডিতে রক্ষিত ৫টি প্লাষ্টিকের বস্তার ভিতর ২২টি বান্ডিল (১০০ কেজি) গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ রবিউল ইসলাম(৩৪), পিতা- সহবুল ইসলাম, তালপট্টি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মোঃ আবুল কালাম আজাদ (৫১), পিতা- মৃত সেলিম বাদশা, আলীনগর, চাঁপাইনবাবগঞ্জ এবং আব্দুল রউফ রবিন (২৭), পিতা- রফিকুল ইসলাম, বেলপুকুর, চাঁপাইনবাবগঞ্জ।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান
অভিযান অব্যাহত রয়েছে।