কসবায় ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 27 August 2026, 2 বার পড়া হয়েছে,

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপিত হয়েছে। বুধবার ২৬ আগস্ট ২০২৬ সকালে আড়াইবাড়ী দরবার শরীফের আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-ক্বাদেরী (র) এর মাজার শরীফ জিয়ারতের মাধ্যমে কসবা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে কসবা উপজেলা চত্ত্বর প্রাঙ্গণ থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের কসবা উপজেলা সভাপতি মাওলানা ড. ছদরুদ্দিন পীর সাহেবের নেতৃত্বে এক বিশাল জশনে জুলুছ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হন।

জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন।

পরে খন্দকার লিয়াকত আলীর সঞ্চালনায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন। তন্মধ্যে পুরকুইল দরবার শরীফের ড. ছদরুদ্দিন আহমাদ পীর সাহেব, পীরজাদা মুফতি মাওলানা মোহাম্মদ মোদ্দাচ্ছির আল-ক্বাদেরী, মাওলানা হোসাইন আহমাদ, মুফতি ছায়েদুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা গোলাম হাক্কানী, পীরজাদা মাওলানা মোখলেছুর রহমান মান্নানীসহ বিশিষ্ট উলামায়ে কিরাম।
অন্যান্যের মধ্যে বিআরডিবির চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হুদা শিপন বক্তব্য রাখেন।

এ সময় বক্তাগণ তিনি প্রিয় নবীজী (সা.) এর জীবনী, তাঁর দিকনির্দেশনা পালন করার উদাত্ত আহ্বান জানান।

পরে মিলাদ কিয়াম শেষে দোয়া পরিচালনা করেন পুরকুইল দরবার শরীফের পীর হযরত মাওলানা ড. ছদরুদ্দিন আহমাদ।

মাহে রবিউল আউয়ালে আয়োজিত এ জশনে জুলুসে অংশগ্রহণকারী হাজার হাজারো ধর্মপ্রাণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এতে হামদ-নাত ও দরুদ শরীফ পরিবেশন করা হয়।

সুশোভিত ব্যানার, ফেস্টুন, কালিমার পতাকা নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত পুরো এলাকা।