শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : সাবেক তিন বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ই ডিসেম্বর) রাত ৮ ঘটিকার সময় ফুলবাড়িয়া বাসটেন্ডে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের যুগ্ন সম্পাদক সৈয়দ তৈমুর ও সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ জারু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা (কচি), ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী আযম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহ্বাজ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ এম আবুল বাশার, পৌর বিএনপি সভাপতি নজির উদ্দিন আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানিম শাহেদ রিপন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ নিয়ামুল হক, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম বাবুল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আলহ্বাজ সালেহ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ডাঃ শারমিন সুলতানা টুনটুন, ব্রাহ্মণবাড়িয়স জেলা বিএনপির সদস্য ওমর ফারুক, ৩নং বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়াসহ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলে ৩ নং ওয়ার্ড বিএনপির নেতাদের নেতৃত্বে ওয়ার্ডের বিভিন্ন মহল্লা থেকে অনুষ্ঠানে যোগ দেওয়া সকল কর্মীদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও মুসলিম উম্মাহ এর শান্তি কামনায় সবাইকে নিয়ে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তীতে অনুষ্ঠানে আসা নেতাকর্মীরা তাদের সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে তাদের বক্তব্যে বলেন, এই জনপদের মাটি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ঘাঁটি, এই ফুলবাড়িয়া ৩ নং ওয়ার্ডের মাটি ধানের শীষের ঘাঁটি। তারা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতকে শক্তিশালী করে ধানের শীষের বিজয় কে তরান্নিত করতে সকলের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আপনারা আমাদের দেশনেত্রী তথা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার দেশ পরিচালনার সুযোগ পান। তিনি বলেন, এই ৩ নং ওয়ার্ডের রাস্তা ঘাটের অনেক বেহাল দশা আমি যদি আগামী নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি ইনশাআল্লাহ এই ওয়ার্ডের রাস্তা-ঘাট সহ সার্বিক উন্নয়নে বিশেষ নজর রাখবো। তিনি আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসে অনুষ্ঠানকে সাফল্য মন্ডীত করায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে কয়েকজন ভোটের নতুন করে নতুন করে বিএনপির সদস্য পদ পূরণ করেন ও নবায়ন করেন। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এছাড়াও ৩নং ওয়ার্ডের সকল পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।