গণমাধ্যম সমাজ জীবনের দর্পন -জাকারিয়া…
4 July 2021,
2905802 বার পড়া হয়েছে,
অধ্যাপক শেখ কামাল উদ্দিন : কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে কসবা কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরে বালু রেখে বায়ুদূষণ ঘটানোর মাধ্যমে প্রতিনিয়ত যাতায়াতকারীদের ভোগান্তি সৃষ্টির অপরাধে কুটি লেশিয়ারা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মো: আনোয়ার (৪০), মৃত হিরন মিয়ার ছেলে মো: জসীমউদ্দিন (৪২), কালামুড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে মো: হানিফ (৩৮)কে ০৩ টি মামলাায় মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে অর্থ আদায় করা হয়। পূনরায় বালু স্তুপ না করার জন্য এবং স্তূপকৃত বালু আগামী ১৫ দিনের মধ্যে সরিয়ে কৃষি জমি উন্মুক্ত রাখতে নির্দেশ দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির অভিযানটি পরিচালনা করেন। পরিবেশ দূষণরোধে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন জানান।