নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি ব্যাংক ছয়ফুল্লাকান্দি বাজার শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বিভাগীয় কার্যালয় কুমিল্লার মহাব্যবস্থাপক (দায়িত্বে) মোঃ ফাতেহ্ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কার্যালয় কুমিল্লার সহকারী মহাব্যবস্থাপক আবু রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন, শাখার সম্মানিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ কৃষি ব্যাংক ছয়ফুল্লাকান্দি বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।