নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল-বিজয়নগর দুটি ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, যখন যে সরকার বা দল ক্ষমতায় থাকে সে তার মতো করো ইতিহাস রচনা করে। যে কারণে আমরা হয় দেবতা না হয় ইবলিশের কথা পাই। সাধারণ কোনো মানুষের কথা পাই না। তিনি বলেন, পাঠ্য বইয়ে এখনো ভাষা আন্দোলন নিয়ে লেখা হয়নি। বিষয়টি অত্যন্ত দুখজনক ও লজ্জাজনক।
শনিবার (২১ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, কে কি ট্যাগ দিল তাতে কিচ্ছু যায় আসে না।
গতকাল শুক্রবার রাতে তাকে শহীদ মিনারে ফুল দিতে বাঁধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টিকে বিএনপি যদি বিচ্ছিন্নভাবে ইনগোর করতে চায়, তাহলে তাদের জন্য ভালো হবে না। এটা আমার পরিষ্কার বার্তা।
তিনি আরো বলেন, একটা আসনে এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দিলে সব আসনেই সেটা ছড়িয়ে পড়বে। এতে সারা দেশে অরাজকতা সৃষ্টি হবে।