কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন

ব্রাহ্মণবাড়িয়া, 22 July 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ বিকেলে কসবা উপজেলার ব্যাংক ম্যানেজারগণের পেশাজীবি সংগঠন “ব্যাংকার্স ফোরাম, কসবার” বিদায় বরণ বদলী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার মোশতাক আহমদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার করিম মোল্লাহ এবং নবাগত ম্যানেজার হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম। পূবালী ব্যাংক কসবা শাখায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন পূবালী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক বিশ্বজিৎ রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ এস এম কামরুজ্জামান শিবলি। ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম কসবার সিনিয়র সহসভাপতি সোনালী ব্যাংকের ম্যানেজার ছানাউল হক সরকার, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহিল বাকী, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার মুন্সীজাদা মো: শফিউল্লা, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার ইয়াকুব আলীসহ কসবা উপজেলার সিনিয়র ম্যানেজারগণ। সাধারণ সভায় অগ্রণী ব্যাংকের জোনাল হেড ডিজিএম নাজাদ হোসেনকে প্রধান উপদেষ্টা, জনতা ব্যাংকের সাবেক এজিএম আবুল কাশেম এবং সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার কামরুজ্জামান শিবলিকে উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টামন্ডলী গঠন এবং সোনালী ব্যাংক কসবা শাখার ম্যানেজার ছানাউল হক সরকারকে ব্যাংকার্স ফোরামের নতুন সভাপতি, ব্র‍্যাক ব্যাংকের ম্যানেজার মুন্সীজাদা মো: শফিউল্লাকে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এসময় ব্যাংকার্স ফোরামের পক্ষ থেকে বিদায়ী ব্যবস্থাপকগণকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবাগত ব্যবস্থাপককে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সুন্দরভাবে আয়োজন করতে পারায় ব্যাংকার্স ফোরামের সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।