মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে নেত্রকোনার মদনে কৃষক ‘বাচ্চু মিয়া’ হত্যা মামলার ১ জন পলাতক আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১৪, সদর কোম্পানী, ময়মনসিংহ এর একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার ২১ এপ্রিল আনুমানিক রাত ১.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নেত্রকোনা জেলার মদন থানার মামলা নং-১৫ তাং-২৮/০৩/২০২৬ খ্রি., পেনাল কোড ১৮৬০; এর মূলে নেত্রকোনার মদনে কৃষক “বাচ্চু মিয়া” হত্যা মামলার এজাহারনামীয় ৩নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – শহিদুল ইসলাম, পিতা- মৃত ইসমাইল ইসলাম, মাখনা, মদন, নেত্রকোনা।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানানো হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।