ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপনের মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কবি ও কবিতা বিষয়ক সংগঠন ‘কবির কলম’-এর উদ্যোগে শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় শহরের টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।
৩ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই প্রতিবাদ সভায় স্থানীয় সামাজিক, কবি ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।
প্রতিবাদ সভাটি সংগঠনের সংগঠক জুবায়েদ আহমেদ-এর সঞ্চালনায় এবং ‘কবির কলম’-এর সভাপতি হুমায়ূন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে প্রতিবাদ জানান ও সংহতি প্রকাশ করেন: জহিরুল ইসলাম স্বপন, সভাপতি, উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ। ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক, উদীচী। শৌমিক সাত্তার, সভাপতি, কবি পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া।শাহজাহান সোহেল, আহ্বায়ক, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া। এডভোকেট হুমায়ুন কবির, প্রধান উপদেষ্টা, কবির কলম। আদিত্ব্য কামাল, সাধারণ সম্পাদক, কবির কলম। ডা. প্রেমানন্দ দাস, সহ-সভাপতি, কবির কলম। মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক, কবির কলম। কবি শাহীন আলম। কবি রাশেদুল্লাহ তুষার। কবি মোহন্ত কাবেরী।
এছাড়া রাজধানী ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংহতি প্রকাশ করেন নজরুল সঙ্গীত শিল্পী ও সংস্কৃতিকর্মী তরু শাহরিয়ার স্বর্গ এবং ফাহিম মুনতাসির।
সভায় বক্তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের প্রাণপুরুষ। তাঁর ছবিতে কালি লেপনের মতো ন্যক্কারজনক ঘটনা দেশের সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর চরম আঘাত। বক্তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।