আশুগঞ্জে ৭০ কেজি গাঁজা ও পিকাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 8 March 2026, 84 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৭০ (সত্তর) কেজি গাঁজা ও একটি পিকাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি দুজন হলেন — আব্দুল হক প্রকাশ মাইনুল (৩৪) পিতা- আব্দুর রহমান, গ্রাম- লামা পাড়া, থানা – চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ ও অপরজন মোজাম্মেল হোসেন সোহেল (২৮), পিতা-মৃত মজনু মিয়া, গ্রাম- রজনীলাইন,শান্তিপুর, থানা- তাহিরপুর, জেলা সুনামগঞ্জ। পুলিশের উইং এর রবিবার ( ৮ মার্চ ) রাত ০৩ঃ ৪৫ মিনিটে দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি আটক করে। এ সময় উক্ত পিকআপটিতে তল্লাশী চালিয়ে ৭০ (সত্তর) কেজি গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে পিকাপসহ উপরে উল্লেখিত দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে পরবর্তী বিচারকার্যের জন্য অদ্যই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে । এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।