শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১২ (বারো) কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১ঃ০৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, মোঃ নুরুল আমিন মিয়া,পিতা-ফরিদ মিয়া, গ্রাম- পইল (উত্তর পাড়া),মোঃ আতাউর রহমান,পিতা-ছমির মিয়া,গ্রাম- নামাকুল ও মোঃ মনির মিয়া,পিতা- মোঃ সেলিম মিয়া,গ্রাম- পইল,সর্ব থানা-হবিগঞ্জ সদর,জেলা – হবিগঞ্জ। পুলিশের দেয়া তথ্য মতে,আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজায় এলাকায় একটি প্রাইভেটকার আটক করে (যার রেজিঃ নং- ঢাকা মেট্রো-গ-১৩-৮২১২)। পরে প্রাইভেটকারটিতে তল্লাশী চালিয়ে উপরে উল্লেখিত গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং এসব মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল আলম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। মাদকসহ গ্রেফতারকৃত তিন আসামীর বিরুদ্ধে এ -সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করাসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।