ব্রাহ্মণবাড়িয়া শিল্প সংস্কতি অঙ্গনে একটি সংগঠন নয় একটি ইনস্টিটিউট

ব্রাহ্মণবাড়িয়া, 25 March 2026, 93 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাবেক ও বর্তমান  শিক্ষার্থীরা নবনির্বাচিত এমপি – ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল’কে ঈদুল ফিতর উপলক্ষে  ফুলের শুভেচ্ছা  ও মতবিনিময় এবং পরিচিতি সভা করেছে। পুনিয়াউটস্হ নবনির্বাচিত সংসদ সদস্য মহোদয়ের বাসভবনে বিকাল পাঁচ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ঢাবি,মেডিকেল, ইন্জিনিয়ারিং, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সহ ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের নানান পেশার সাবেক ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া শিল্প সংস্কৃতিতে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের অবদানের কথা তুলে ধরেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম এখন আর সংগঠন নয় এটি একটি ইনস্টিটিউটে এ  পরিণত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের ছবিআকাঁর ক্লাস, আবৃতি ক্লাস, সংগীত, বিতর্ক ক্লাসসহ বিতর্ক, ছবিআকাঁ, সংগীত, উপস্থিত  বক্তৃতা, বিতর্ক উৎসব, চারুকলা প্রদর্শনী, গুণীজন ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা এ-সবই প্রমাণ করে শিশু নাট্যম সংগঠন নয় এটি একটি ইনস্টিটিউট। সংগঠন ও উদ্দেশ্য ও কাজের প্রতি যদি ভালবাসা, শ্রম ও আন্তরিকতা থাকে তাহলেই একটি সংগঠন ইনস্টিটিউটে পরিনিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটুর পরিচালনায়, এমপি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মাসুকুল ইসলাম মাসুক। সংগঠনের যুগ্ম সম্পাদক দীপ্ত মোদক ও শায়লা রেশমি।
বক্তরা উল্লেখ করে বক্তৃতায় বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় একটি আর্ট গ্যালারি ও ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের পাঠাগারটি ঘরে তুলতে এমপি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলে’র এর দৃষ্টি আকর্ষণ করেন।