ব্রাহ্মণবাড়ীয়ায় হত্যা মামলার ওয়ারটভুক্ত ১ জন পলাতক আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 5 April 2026, 18 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের হত্যা মামলার ওয়ারটভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ৩ এপ্রিল আনুমানিক সন্ধ্যা ১৮.৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার পৌরশহরের পাওয়ার হাউজ রোড “তোফায়েল আজম কিন্ডার গার্ডেন” স্কুলের সামনে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়ার সদর মডেল থানার মামলা নং- ৩৯, পেনাল কাড ১৮৬০; এর মূলে ব্রাহ্মণবাড়ীয়ার সদর থানার হত্যা মামলার ওয়ারটভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন – আমির মিয়া (৩০), পিতা- নুরু মিয়া, কান্দিপাড়া, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্হা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়ীয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃংখলা পরিস্হিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।